সুনামগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ২ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯)। শুক্রবার (১৪ আগস্ট)  রাত পৌণে ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৩টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

 


আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তেঘরিয়া এলাকার স্বপন মিয়ার ছেলে মেহেদি হাসান (৩০) ও সদর এলাকার আলতাবুর রহমানের ছেলে আব্দুল মমিন (২৮)। 

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে আটককৃতরা কৌশলে পালানোর চেষ্টা করে। এরপর তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত ৩টি স্মার্ট মোবাইল জব্দ করা হয়। উদ্ধারকৃত স্মার্ট  মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।

 

এদিকে পৃথক অভিযানে সুনামগঞ্জের জাউয়া বাজার এলাকা থেকে এক জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে জুয়া খেলার ব্যবহৃত একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তি ছাতকের বড়কাপন এলাকার মৃত ছমক আলীর ছেলে মো. ছায়াদ মিয়া (৩৯)। 

 

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃতদের ও জব্দকৃত আলামত সুনামগঞ্জের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ আশিক-০৩