উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সদর ইউনিয়নের নাইঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন মিশন (৩১) উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামের মধ্যপাড়া এলাকার আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ওসি মো. ফারুক হোসেন জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মিশনের বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে মিছিল করার অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩




