যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়াশোনা ছেড়ে দেওয়াসহ বেশ কয়েকটি কারণে ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেয় মার্কিন দূতাবাস।
সেখানে বলা হয়, আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন ।
বার্তায় আরো বলা হয়, সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।
সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক




