ছবি: সংগৃহিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেস্টা এবং ওসমানীনগর উপজেলা তথা সিলেটের কৃতিসন্তান হুমায়ুন কবির সম্প্রতি সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় সিলেটের বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক আনন্দ মিছিল, মোটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বাদ যোহর ও বাদ আছর বিশ্বনাথে থাকা হুমায়ুন কবির বলয়ের পৃথক দুটি গ্রুপের উদ্যোগে ওই পৃথক মোটর সাইকেল শোভাযাত্রা ও আনন্দ সভা এবং আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
রোববার বাদ যোহর পৌরসভার পুরাণ বাজার এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একটি গ্রুপের উদ্যোগে মোটর সাইকেল শোভাযাত্রা বের হয় পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত আনন্দ সভাস্থলে এসে শেষ হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আনন্দ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ চেয়ারম্যান-মেম্বার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, বিএনপি নেতা ইকবাল আহমেদ, তখলিছ আলী, আব্দুল হান্নান, নজির উদ্দিন, হারিছ আলী, মতছির আলী, ইসলাম উদ্দিন, বাবুল মিয়া, জয়নাল মিয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম আলী, স্বেচ্ছাসেবক দল নেতা কাপ্তান মিয়া, সোহেল আহমেদ, সাজ্জাদ আলী শিপলু, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর মধ্যে নুমান মাষ্টার, শমশের আহমেদ, আব্দুল ওয়াহিদ, আকিকুল ইসলাম, রাজু মিয়া, চমক আলী, রাজু আহমেদ, সোনা মিয়া, একেম হেকিম মাষ্টার, আইয়ুব আলী, ঝান্ডু মালাকার, কালা মিয়া, ইসলাম উদ্দিন, সাগর আহমেদ সুহেল, একরাম আলী, সাজু আহমেদ, নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, মানিক মিয়া, নুরুল ইসলাম, কাওছার আহমদ, রাজীব আহমদ, শাফিউর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
রোববার বাদ আছর পৌরসভার নতুন বাজার এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরেকটি গ্রুপের উদ্যোগে আনন্দ মিছিল বের হয় পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাসিয়া সেতুর উপর অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা রোমেল আলীর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমীন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, বাদশা মিয়া, সাজ্জাদুর রহমান সুহেল, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া, যুবদল নেতাকর্মী আমির আলী। এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/ইকে-০৫




