ছবি: সংগৃহিত
সিলেটের পর এবার সুনামগঞ্জে স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রবিবার (২৩ আগস্ট) রাতে বিষয়টি জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শনিবার সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ সদরের মল্লিকপুর বাসস্ট্যান্ডে এই অভিযান চালায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালত। তাদের সহযোগীতা করে র্যাব-৯।
অভিযাকালে বেঙ্গল পরিবহনকে ৫০, সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহনকে ৩০, শ্যামলি পরিবহনকে ৩০ ও ইউরো কোচ পরিবহনকে মোট ১ লাখ টাকা জরিমান করা হয়।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৮




