ছবি: সিলেট ভিউ।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে রবিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সিডনির লাকেম্বা লাইব্রেরী হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মশিউর রহমান তুহিন (আহ্বায়ক), বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অস্ট্রেলিয়া এবং সঞ্চালনা করেন জাহিদুর রহমান (সদস্য সচিব), বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, অস্ট্রেলিয়া। 

 


সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাট করেন স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক ওয়ারিস মাহমুদ।

 

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। মোহাম্মদ ওমি ফেরদৌস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি। বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, সহ-সভাপতি আশরাফুল আলম, সহ-সভাপতি ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল আলম শফিক, যুগ্ম সম্পাদক নাদিম ফারুকী, যুবদল অস্ট্রেলিয়া শাখার প্রস্তাবিত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক খাঁজা দাউদ হোসেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লাবু, মোহাম্মদ মুরাদ হোসেন, ওয়ারিস মাহমুদ, মোহাম্মদ আলী, শাহিনুর রহমান, এবং নিউ সাউথ ওয়েলস শাখা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আব্দুল হান্নান, সদস্য তালহা ইবনে তানিম আলী, রিফাত, ফারদিন হোসেনসহ অন্যান্য সদস্যরা।

 

প্রধান বক্তৃা ইয়াছিন আলী তার বক্তব্যে বলেন, ‘তারেক রহমান যে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন কিছু মহল মিথ্যা অভিযোগের মাধ্যমে সরকার ও দলের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দেশে এবং প্রবাসের সকল নেতা কর্মী কে সজাগ থাকতে এবং দলের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।’

 

বিশেষ অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের গন্ডী পেরিয়ে প্রবাসের মাঠিতেও অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে।বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার ভুমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়, তিনি স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সকল নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান এবং আগামী দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান।

 

বিশেষ অতিথি মোহাম্মদ ওমি ফেরদৌস উল্লেখ করেন, ‘জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশের মানুষের কল্যাণ ও মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে। গত ১৭ বছরে সদস্যরা কঠোর পরিস্থিতির মধ্যেও সংযুক্ত থেকে জনগণের সেবায় অবিচল থেকেছেন। তিনি দলের সদস্যদের ধৈর্য, সাহস ও একতার জন্য প্রশংসা জানান এবং ভবিষ্যতে আরও সক্রিয় থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।’

 

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল আলম শফিক, যুবদল প্রস্তাবিত আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খাঁজা দাউদ হোসেন, মোস্তাফিজুর রহমান লাবু, মোহাম্মদ মুরাদ হোসেন, ওয়ারিস মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

 

এছাড়াও নিউ সাউথ ওয়েলস শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারদিন হোসেনসহ আরও অন্যান্য বক্তব্য প্রদান করেন। প্রোগ্রামে অস্ট্রেলিয়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের সদস্যবৃন্দ অংশ নেন।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৩