সিলেটের বিশ্বনাথে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র উদ্যোগে ও গ্রুপের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমানের সার্বিক সহযোগীতায় উপজেলার ভূরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার এবছরের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ২২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মাদ্রাসার কনফারেন্স হলে সোমবার (২৪ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফয়জুল হক, চ্যারিটি গ্রুপ ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা ফারুক আহমদ, চ্যারিটি সদস্য এখলাছ আহমদ, সেবুল মিয়া।
সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভা শেষে ২২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় অনুষ্ঠানে মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা ইয়াকুব আলী, চ্যারিটি সদস্য তারেকুল ইসলাম প্রমুখ’সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী-অভিভাবক ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-১২




