ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর সহায়তায় এবং ইউনাইটেড ন্যাশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ০৪ টি ওয়ার্ডে ০৬ টি নৌকা প্রদান করা হয়েছে।
 

সোমবার (২৪ আগস্ট) বিকেলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে সংশ্লিষ্ট চারটি ওয়ার্ডের সচিবদের হাতে এসব নৌকা তুলে দেন।


১০,১৩, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সচিবরা নৌকাগুলো গ্রহণ করেন। অতি/ ভারী বর্ষনের কারণে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা তলিয়ে যায়। যার ফলে ভুক্তভোগী মানুষদেরকে শুকনো খাবারটুকো পৌঁছে দেয়া সম্ভব হয় না। তাই ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি তাদের সভায় যে পরিকল্পনা প্রণয়ন করেন সেখানে প্লাস্টিক নৌকার কথা তুলে ধরেন। তাছড়া  সিটি কর্পোরেশন এলাকায় ছড়া গুলো অপরিস্কার ও ময়লা আবর্জনা পরিস্কার না করতে পারার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা দূরীকরণে এই নৌকা কাজে আসবে বলে প্রধান অতিথি বলেন।
 

এসময় উপস্থিত ছিলেন- প্রকল্প সমন্বয়কারী, আবুবকর শিকদার, কোয়ালিটি এ্যাসেুরেন্স অফিসার, তাসমিয়া তাহসিনা চৌধুরী ও ওয়ার্ড সচিববৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১