রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর সংরক্ষিত দুই নারী ইউপি সদস্যকে (নারী মেম্বার) গ্রেপ্তার ক‌রে‌ছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 



মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়‌টি নিশ্চিত করেন।

 

গ্রেপ্তাররা হ‌লেন মোসা. হামিদা খাতুন (৪৭) ও সাজেদা বেগম (৪০)। হামিদা খাতুন কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী এবং মাজবাড়ীর ইউনিয়‌নের ১, ২ ও ৩ নম্বর ওয়া‌র্ডের সংরক্ষিত ওয়ার্ড সদস‌্য। সাজেদা বেগম চর কুলটিয়ার কদর আলী মন্ডলের স্ত্রী। তি‌নি ৭, ৮ ও ৯ নম্বর ওয়া‌র্ডের সংরক্ষিত ওয়ার্ড সদস‌্য।

 

ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখসহ সঙ্গীয় অফিসার ও সদস‌্যরা বিকেলে জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। 

 


এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৩০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

 


মাজবাড়ী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষ‌দের দুইজন নারী মেম্বার ইয়াবাসহ গ্রেপ্তার হ‌য়ে‌ছেন, বিষয়‌টি শু‌নে‌ছেন।


সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক