ছবি: সিলেট ভিউ।

সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৮ আগস্ট) বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।

 


বিজিবি জানায়, তামাবিল, বিছনাকান্দি, লাফার্জ, সোনারহাট, সেনালীচেলা, পান্থুমাই, সংগ্রাম এবং প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, কসমেটিকস, চকলেট, কম্বল, জিরা, দুধ, বাসমতি চাল, বাটার, বিস্কুট, ট্যাং ও মোটরসাইকেল জব্দ করে। বাংলাদেশ থেকে পাচারকালে উদ্ধার করা হয় রসুন। জব্দকৃত পশু পণ্যের বাজার মূল্য প্রায় ৪৬ লাখ ৩৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০১