ছবি: সংগৃহিত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং শিলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, সালিশ ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী হারুন রশীদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 


গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ দেশে-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

জনপ্রিয় শিক্ষক হারুন রশীদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও সিনিয়র ব্যাংকার মতিউল বারী চৌধুরী খুর্শেদ।

 

এক শোকবার্তায় তিনি বলেন, মানুষ গড়ার কারিগর হারুন রশীদ ছিলেন গোলাপগঞ্জ তথা শিলঘাট রায়গড়ের একজন জনপ্রিয় শিক্ষক। তার হাতেগড়া শিক্ষার্থীরা দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এমন গুণীজনের মৃত্যুতে সমাজে বড় শূন্যতার সৃষ্টি হল; যা সহজে পূরণ হবার নয়।

 

বিএনপি নেতা মতিউল বারী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে-০৫