ছবি: সংগৃহিত

র‌্যাবের গোয়েন্দা সূত্রের খবর ছিল, রংপুরগামী সাগরিকা এক্সপ্রেসে কিছু অবৈধ পণ্য পাচার হচ্ছে। সাথে সাথে তারা চেকপোস্ট বসায় ঢাকা-সিলেট মহাস ড়কের  হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাসস্ট্যান্ডের সামনে এবং পালানোর চেষ্টার সময় আফজাল ও মারুফাকে আটক করে।

 


রবিবার (৩০ আগস্ট) রাত ১টার দিকে তাদের আটক করে র‌্যাব-৯ সদস্যরা।

 

আটককৃত আফজাল মিয়া (৪০) হবিগঞ্জের চুনারুঘাট থানার শিমুলতলা এলাকার আব্দুস সামাদের ছেলে। আর মারুফা আক্তার (২৬) খুলনার পাইকগাছা থানা এলাকার আলী মিয়ার স্ত্রী।

 

তাদের হেফাজত থেকে ৩ হাজার ৮শ’ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য কেনাবেঁচার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকারও করেছেন।

 

তাদের দু’জনকে জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিম সুপার কে এম শহিদুর ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৬