ছবি: সিলেটভিউ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর মা অসুস্থ। তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে দেখতে গিয়েছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের সাংসদ খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি তাঁর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি তাঁর আশু রোগ মুক্তি কামনা করেন।
জানা গেছে, ইমদাদ চৌধুরীর মা’র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
এদিকে অসুস্থ মায়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ তার পরিবারের সদস্যরা।
হাসপতাালে বাণিজ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান সেলিম।
সিলেটভিউ২৪/মআস -০৪/ইকে-০৭




