শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পঞ্চগড় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সাস্ট’-এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শেখ রোহান মন্ডল লিখন সভাপতি এবং বিপ্লব রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মালিয়াত মাধুর্য, আফসারা তাসনিম ঈশিতা ও রিয়াদ প্রধান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মালিহা মৌশিবা মর্ম ও মো. সোহাগ রানা দায়িত্ব পেয়েছেন।


এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জাকারিয়া ইসলাম, কোষাধ্যক্ষ সুয়েল রানা, প্রচার সম্পাদক ফাইয়াজ গালিব সাধন, সমাজকল্যাণ সম্পাদক আচল, প্রেস সম্পাদক ইব্রাহিম এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রুমি আক্তার মনোনীত হয়েছেন।

পাশাপাশি নবগঠিত এই কমিটিতে বিভিন্ন সহ-সম্পাদকীয়, কার্যনির্বাহী ও সাধারণ সদস্য পদে আরও প্রায় ২৫ জন শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি শেখ রোহান মন্ডল লিখন বলেন, “পঞ্চগড় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শুধু একটি আঞ্চলিক সংগঠন নয়। এটি আমাদের শিকড়ের টান, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার একটি বন্ধন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এই পরিবারকে আরও সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমাদের লক্ষ্য পঞ্চগড় থেকে আরও বেশি শিক্ষার্থী যেন শাবিপ্রবিতে পড়ার স্বপ্ন দেখে এবং তা বাস্তবায়ন করতে পারে, সে লক্ষ্যেও কাজ করা।”

নবগঠিত দ্বিতীয় কার্যনির্বাহী কমিটির মাধ্যমে এই সংগঠন পঞ্চগড়ের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী সহযোগিতামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

 

সিলেটভিউ২৪ডটকম/আতহার/এসডি-০১