ছবি: সংগৃহিত

সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

 


এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ হাজার একশ’ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌর এলাকার  রনকেলী উত্তর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইর পুত্র আয়লাফ আহমদ (৫০) ও বারকোট এলাকার মৃত তজম্মুল আলীর পুত্র মঈন উদ্দিন (৫৫)।

 

তাদের কাছ থেকে উদ্ধাকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

 

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবেদ আলী।

 

সিলেটভিউ২৪ডটকম/হারিছ/ইকে-১১