নিজ ঘরে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ পুরাতন রেললাইন এলাকার আব্দুর রশিদের ছেলে রাজু (১৪) এবং স্ত্রী লাকী আক্তার (৪০)। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত লাকীর শাশুড়ি বুলি বেগম।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে রাজু মেরামত করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে মা লাকীও বিদ্যুতায়িত হন। তাদের উদ্ধারে এগিয়ে যান দাদি বুলি। এ সময় তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাজু ও লাকীর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। আহত একজনকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১০




