ছবি: সংগৃহিত

ডাক ও টেলিয়োগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কলিম উদ্দিন আহমদ মিলন এমপি।


তিনি সুনামগঞ্জ-৫ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।



বুধবার (২ সেপ্টেম্পর) জাতীয় সংসদে তাকে এই কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।


সংসদে তার নামটি প্রস্তাব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।


কলিম উদ্দিন আহমদ মিলন এবারসহ মোট ৪বার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন।


তিনি ডাক ও টেলিয়োগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় দলীয় কর্মী সমর্থকসহ তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।


অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।


সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৯