দীর্ঘ ফ্যাসিবাদের পর মানুষ ভয়ংকর রুদ্ধশ্বাস থেকে মুক্তি পেয়েছে। নির্বাচনের সব অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মনে করেন বিএনপি নেতা, আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার উপদেষ্টা, ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেটের আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সাবেক চেয়ারম্যান, ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশন সিলেটের সভাপতি, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী।

তিনি আরো বলেন, নেপালের ঘটনায় আমরা দেখলাম প্রকৃতির বিরুদ্ধে গেলে প্রকৃতি কতটা ভয়ংকর হয়। তাই বেশি করে গাছ লাগাতে হবে।


বাংলাদেশ থেকে মানুষ খুন করে, হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে গিয়ে তারা আবার স্বপ্ন দেখে বাংলাদেশে আসবে, আপা আর আসবেন না। এ চ্যাপ্টার ক্লোজড। আর যদি আনা যায় তাইলে এই দেশের জনগণ চায় তিনি যে অপরাধ করেছেন যে মৃত্যুদণ্ড আছে সেটা যেন বহাল থাকে। সেটা কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়।

বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ সিলেটের লাক্কাতুরা স্টেটে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীর আলোকে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি উপরোক্ত কথা বলেন।

স্কুল ক্যাম্পাসে ফলদ ও ঔষধী গাছ রোপনের এ কর্মসূচীতে স্কুলের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ বক্তব্য রাখেন।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন স্হানীয় ৬ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আনহার আহমদ, সৈয়দ আখতার উদ্দিন আহমদ, লায়েক আহমদ, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ঝলক রন্জন তালুকদার, অলক রন্জন পাল, সামছুল হক, যুবদল নেতা বদরুল ইসলাম তালুকদার সহ স্কুলের ছাত্র ছাত্রীরা।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১০