গোলাপগঞ্জে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, গীতাপাঠের আয়োজন করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।


উপজেলার ঢাকাদক্ষিণণে অবস্থিত শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভূর মন্দির প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়।

এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল কান্ত পাল ও সাধারণ সম্পাদক রবীন্দ্র রায়ের পরিচালনায় প্রধান অতিথি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি কাজল কান্তি দাস, লিপ্টন রঞ্জন রায় তালুকদার,  নীরেন্দ্র দেবনাথ, বদরী রাণী দাস, প্রমোদ রঞ্জন দাস, কান্তি দাস, অধির রাম বিশ্বাস, হারান চন্দ্র দাস, প্রদীপ চন্দ্র চন্দ, সন্তোষ চন্দ্র দাস, কৃপেন্দ্র দাস।
 


সিলেটভিউ২৪ডটকম/হারিছ/এসডি-১৫