ছবি: সংগৃহিত
কুয়েতে বাংলাদেশ গাউসিয়া কমিটি ফাহাহিল শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথ মর্যাদায় শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ফাহাহিলের টাক্কারা অভিজাত রেস্টুরেন্টের হলরুমে অনুষ্টিত হয়েছে।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন লেদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ লোকমান আলি ওসমান।
এছাড়াও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, আল্লামা কামারুল হাসান আলকাদেরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা মহিউদ্দিন সোহাগ, সভাপতি আন্জুযানে খোদ্দামুল মুসলিম কুয়েত শাখা, কুয়েত হিজিল শাখার সভাপতি মাওলানা হাফেজ দিদারুল ইসলাম, হিজিল শাখার সদস্য সচিব, মাওলানা মহসিন কবির চৌধুরী, মাওলানা মোহাম্মদ আবদী মোস্তফা আবদী,আব্দুল মজিদ, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ দিদার, মোহাম্মদ শফি, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ সম্রাট, মোহাম্মদ নুর ইসলাম, ইলিয়াস গাউসিয়া হক কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম ও সাইফুল, শাহ এমদাদিয়ার মুছা, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ বাবর, আবদুর রহিম, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ ঝিনুকসহ আরো অনেকে।
মাহফিলে বক্তারা বলেন, নবী রাহমাতুল্লাহি আলামিন উনার সুমহান আদর্শ সমাজে ও রাস্ট্রে এমন কি নিজ নিজ পারিবারিক জীবনে অনুসরণের মাধ্যমে ইহ জগতিক শান্তি এবং পরকালীন মুক্তির একমাত্র উপায়। যতক্ষণ না সর্বস্তরে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রেখে যাওয়া সুন্নাত ও আদর্শের বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত সমাজে, রাস্ট্রে এমনকি পারিবারিক জীবনে শান্তি আসবে না"।
পরিশেষে মিলাদ- কিয়াম ও তাবারুক বিতরনের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
সিলেটভিউ২৪ডটকম/আলাল/ইকে-০৮




