ছবিঃ সংগৃহীত ছবি।
মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি বোমা বিস্ফোরণ হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় বিএনপি কার্যালয়ে দলীয় কর্মসূচি চলছিল। বিকট শব্দে মুহূর্তের মধ্যে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার দুটি খোসা, ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাটারি উদ্ধার করেছে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১০




