মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২ যুবককে আটক করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের সাইটুলা এলাকায় ডিংডিংগিয়া ছড়া থেকে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা সিপেন কুর্মী (২৮) ও বিশ্বনাথ কুর্মী (২৬)। তাদেরকে ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান জানান, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে গত তিন মাসে প্রশাসনের পক্ষ থেকে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। অবৈধ বালু উত্তোলন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/আশিক-০৮




