ছবি: এআই।
সিলেট মহানগরীতে রাতভর পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করায় ১৯২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পূর্ববর্তী ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পূর্ববর্তী ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি ও আদালতে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে ৯ হাজার ৬৭০ পিস ইয়াবা বড়ি। একই সময় ১ হাজার ২০০ পিস ভারতীয় অবৈধ ‘আমেরিকান কাউ মিল্কি হোয়াইট বার’ চকলেটও জব্দ করা হয়।
একই সময়ের ভেতরে মহানগরীর বিভিন্ন স্থানে মহানগর ট্রাফিক পুলিশের অভিযানে ১৯২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরমধ্যে ৮৬টির বিরুদ্ধে মামলা এবং ১০৬টি যানবাহনকে আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে। এছাড়া মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
সিলেটভিউ২৪ডটকম/ মআস ০১/ এহিয়া-০৯




