র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব-৯) অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে একজনকে আটক করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

 



আটক ব্যক্তি মো. হেলাল মিয়া (৪৭)। তিনি কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

 


র‍্যাব জানায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কসবা থানাধীন বায়েক ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তি তল্লাশী করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 


র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক ব্যক্তিকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৯-এর চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪/আশিক-১০