ছবি: সংগৃহিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ৩২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 


সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

 

ডিএমপি সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় এখনোও জানা যায়নি।


 
এর আগে, গত শুক্রবার রাজধানীর গুলশান এলাকায় নিষিদ্ধ একটি সংগঠনের ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছিল।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-১০