জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে ৮ বছরের এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
 


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
 

কমিটি বিলুপ্তির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সিরাজগঞ্জ জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
 

এর আগে, ২০১৮ সালের ১২ জুলাই জুনায়েদ আহমেদ সবুজকে সভাপতি ও সিরাজুল ইসলাম সেরাজকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি গঠন করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৪