ছবি: সিলেট ভিউ।
সিলেট মহানগরীর একটি সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ প্রিয়মের (২০) মৃত্যুর ঘটনায় গীতা পাঠ ও বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শাবিপ্রবির সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীপাঞ্জনের আত্মার শান্তি কামনায় এ গীতা পাঠ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা অংশ নিয়ে দিপাঞ্জনের আত্মার শান্তি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলিউল আজম সরকার, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ও বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা।
সিলেটভিউ২৪ডটকম/আতহার/আশিক-০৩




