বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা দলিল লেখক সমিতির আয়োজনে শ্রীমঙ্গল প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা মো. আব্দুল খালেক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি মো. মছদ্দর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা বাবু অর্জুন ঘোষ এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল।
এছাড়াও প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলার বিভিন্ন অফিসের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী বিভিন্ন দাবি ও সাম্প্রতিক নানা বিষয়ে বক্তব্য তুলে ধরে প্রতিবাদ জানান এবং কর্মসূচি সফল করার আহ্বান জানান।
সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-০৬




