ছবি: সংগৃহিত।
বিভিন্ন অভিযোগে তিনটি খাবার হোটেলকে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর জেলা শহরে বিশুদ্ধ খাদ্য আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজমহল হোটেলের মালিককে চার লাখ টাকা, নুরজাহান হোটেলকে পাঁচ লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন জানায়, তিন হোটেলের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলো পচা ও বাসি খাবার বিক্রি করে আসছে। একটি হোটেল খাবার তৈরিতে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
আদালত পরিচালনা করেন লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওমর ফারুক। এ সময় তাকে সহযোগিতা করেন এসআরবি নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১০




