মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের উদ্যোগে মুটিং বিষয়ক একটি অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সম্পদবক্তা হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, নয়াদিল্লি, ভারতের এলএল.এম. মেরিট স্কলার মো. রেদোয়ানুল হক।
তিনি কর্মশালায় একটি মুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় মুটিং সংশ্লিষ্ট সার্বিক বিষয়ে আলোকপাত করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় আইন ও বিচার বিভাগের এলএল.বি. (অনার্স) প্রোগ্রামের ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনলাইন কর্মশালায় যুক্ত হয়ে আইন অনুষদের ডিন প্রফেসর শেখ আশরাফুর রহমান এবং আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান মুটিং কার্যক্রমে শিক্ষার্থীদের আগ্রহ ও মুটিং কর্মশালায় অংশগ্রহণ দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা ইতিপূর্বে জাতীয় ও আর্ন্তজাতিক মুটিং প্রতিযোগিতায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের সাফল্যের ধারাবহিকতায় ভবিষ্যতে যেকোনও পর্যায়ে মুটকোর্ট প্রতিযোগিতায় বিভাগকে প্রতিনিধিত্ব করতে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার কথা বলেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




