ছবি: সিলেট ভিউ।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জের গজনাইপুর এলাকার গোপলা নদী থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 



নিহত সাদিয়া আক্তার (২৫) গজনাইপুরের শতক (সৈয়দাবাদ) গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তিনি এক সন্তানের জননী।

 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জের গোপলা নদীতে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তীতে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 

 


জানা গেছে, নিহত সাদিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও তিনি একাধিকবার পানিতে ঝাঁপ দেওয়া বা ডুবে যাওয়ার চেষ্টা করেছিলেন। তার স্বামী প্রবাসে থাকায় তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন।

 

এদিকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এসআই কাজল দেব জানান, এ ঘটনায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/সলিল/আশিক-১৪