ছবি: ফাইল ছবি।
সিলেট বিভাগের ৮ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়।
সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও পদায়নের কথা জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, সিলেটের ওসমানীনগরে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পেয়েছেন তাপস চক্রবর্তী তুষার। বিয়ানীবাজারে নূরুল আম্বিয়া আলাউল, গোয়াইনঘাটে মো. শরীফ উদ্দিন এবং বিশ্বনাথে শিহাব বিন আমিনকে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, হবিগঞ্জের মাধবপুরে মৈত্রী রায় ও নবীগঞ্জে অনিরুদ্ধ দেব রায়কে সহকারী কমিশনার (ভূমি) করা হয়েছে।
সুনামগঞ্জের তাহিরপুরে বিএমএসআর আলিফ এবং মৌলভীবাজারের কমলগঞ্জে আবদুল্লাহ আল নাঈম নতুন দায়িত্ব পেয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৭/আশিক-১২




