ছবি: ফাইল ছবি।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 


রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, শেরে বাংলা নগরের ন্যাম ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয় বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

 

প্রসঙ্গত, গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর তার কিছু সমর্থক এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালান।

 

পরে গাজী নজরুল ইসলাম ভিডিওতে থাকা নারীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কাবিননামার একটি কপি ছড়িয়ে পড়ে। কপি অনুযায়ী, গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে এবং মরিয়ম খাতুনের জন্ম ২০০৮ সালের ২২ মে। সে হিসেবে তাদের বয়সের পার্থক্য প্রায় ৫৭ বছর।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১০