সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া চা-বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
 

এসআরবি-৯ জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কেওয়াছড়া চা-বাগানে অভিযান চালিয়ে এয়ারগানটি উদ্ধার করা হয়।
 


এসআরবি-৯’র অতিরিক্ত পুলিশ সুপার  (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধার করা এয়ারগানটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-৪/এসডি-১৩