ছবি: সিলেট ভিউ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদনাছড়া চা বাগান এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গলের উদনাছড়া চা বাগানে অভিযান চালায় পুলিশ। এ সময় আটক করা হয় ২ জনকে।

 


পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গলের উদনাছড়া চা বাগানে অভিযান চালিয়ে ২ জনকে অবৈধ ভারতীয় প্রসাধনীসহ আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মোট ৪৭৩ পিস অবৈধ ভারতীয় প্রসাধনী করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১,৯৯,৫০০ টাকা।

 

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক  (এসআই) সজীব চৌধুরী জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/আশিক-০৮