সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
 

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেটের সার্কিট হাউসে জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও  জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান, শাহ আহমদুর রব, নুরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মো: আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদ মো: লায়েক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলী আকিক, মোঃ মনিরুল ইসলাম, ফুয়াদ বিন রশিদ, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মো: জাকারিয়া, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান রজব, ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শোয়েব আহমদ অভি, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুর আহমদ, ব্যবসায়ী ইনামুল করিম চৌধুরী, সিলেট জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি রাসেল আলী, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রূপন খান, বৃহত্তর শিবগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, মোতালেব বিলা ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা ফিরোজ উদ্দিন প্রমুখ।
 

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, এই মেলা আয়োজনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয় ব্যবসায়ীরা; কারণ সাময়িক মেলা স্থায়ী ব্যবসা-বাণিজ্যে ধস নামায় এবং তাদের বিপুল আর্থিক ক্ষতির মুখে ফেলে দেয়। এর ফলে তরুণ ও উদীয়মান ক্রীড়াবিদদের শারীরিক-মানসিক বিকাশের প্রধান কেন্দ্র এই খেলার মাঠটির পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া, আগামী নভেম্বর থেকে সিলেটসহ সারা দেশে শিক্ষার্থীদের বাৎসরিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে মেলার আয়োজন করা হলে একদিকে যেমন শিক্ষার্থীদের পড়ালেখায় চরম ব্যাঘাত ঘটবে, অন্যদিকে সিলেটের বিদ্যুৎ সরবরাহে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। তাই ব্যবসায়ীদের আর্থিক স্বার্থ সুরক্ষা, পরিবেশ রক্ষা, খেলাধুলার উপযুক্ত আবহ বজায় রাখা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তায় অনতিবিলম্বে এই মেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি তারা জানান, সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী ও বিভিন্ন চেম্বারকে একসাথে নিয়ে সিলেটে শুধুমাত্র একটি বাণিজ্যি মেলার আয়োজন করা হয়।



সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২