ছবি: সংগৃহিত।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মজুমদারহাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হুমায়ুন কবির ডিউক (২১) উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের বক্তার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হুমায়ুন কবির ডিউক তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর তিনি আত্মগোপনে যান। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৬




