ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯) মৌলভীবাজারের পৌরসভা এলাকায় অভিযান চালিয়েছে। 


রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পৌরসভা বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।



অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন এবং মোড়কজাত পণ্যে নির্ধারিত নিয়ম না মানার অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


এসআরবি-৯ জানায়, রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল অভিযান পরিচালনাকালে তিন প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কিসমত হোটেলকে ২ হাজার টাকা, মেসার্স আজহার ট্রেডিংকে ৩০ হাজার টাকা এবং তিন বোন রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


এসআরবি-৯ জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৮/আশিক-১৩