ছবি: সংগৃহিত।

সিলেট বিভাগের বাহুবল পুটিজুরি বন থেকে ৬ টুকরো আকাশমণি কাঠ জব্দ করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ আওতাধীন বাহুবল উপজেলার পুটিজুরি বন বিট থেকে এসব কাঠ জব্দ করা হয়।


বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালায় বন বিভাগ। এ সময় বনদস্যুরদের হামলা রুখতে বন প্রহরীরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে বনদস্যুরা ছত্র ভঙ্গ হয়ে পালিয়ে যায়। উদ্ধার করা হয় ৬ টুকরো (৭.৭৩ ঘনফুট) আকাশমণি কাঠ। পরবর্তীতে কাঠ পাচার কালে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও (হবিগঞ্জ -থ- ১১- ৩৬১৪) আটক করা হয়। 



শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ ও চেক স্টেশন কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী জানান, জব্দকৃত কাঠ ও সিএনজি চালিত অটোরিকশা সংশ্লিষ্ট রেঞ্জ কার্যালয়ে হেফাজতে রয়েছে। জব্দকৃত মালামাল বন আদালতে মামলা প্রক্রিয়া চলছে। 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০২