ছবি: সংগৃহিত
সিলেট-১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান দেশ গঠন এবং দেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেতাকর্মীদের প্রতিকূল পরিবেশেও সব সময় রাজপথে দৃঢ় থাকতে হবে। কোনো প্রকার অপশক্তি যেন দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের রাজপথে সদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিচ্ছি এবং স্পষ্ট করে বলে দিতে চাই, নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন । সিলেট মহানগর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করার ওপর বিশেষ তাগিদ দেন। তিনি বলেন, দলকে প্রকৃত অর্থে শক্তিশালী রাখতে হলে প্রতিটি ওয়ার্ড পর্যায়ের বিএনপির সকল নেতাকর্মীকে এক সুতোয় গেঁথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের ত্যাগী, পরীক্ষিত ও পরিশ্রমী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের মাধ্যমেই দল আগামীতে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে। নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, দলের আদর্শ, অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা অক্ষুণ্ণ রাখতে হবে। ক্ষমতার কোনো ধরনের অপব্যবহার ও জনবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করে ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি ও রাজপথের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী । সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, সিলেটে বিএনপির প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে আমাদের সাংগঠনিক তৎপরতা চলমান রয়েছে। রাজপথের যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলায় এবং নৈরাজ্যকারীদের অপতৎপরতা রুখে দিতে মহানগর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো সব সময় সামনের সারিতে থাকবে। সভার সঞ্চালক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী দলীয় নির্দেশনা ও আদর্শ চলতে এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সম্মানিত সদস্যবদরুজ্জামান সেলিম ও হুমায়ুন কবির শাহীন, সহ সভাপতি ডাঃ নাজমুল ইসলাম, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, জিয়াউল হক জিয়া
সুদীপ রঞ্জন সেন বাপ্পু, মাহবুব কাদির শাহী, ডাঃ আশরাফ আলী, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন,আব্দুর রহিম মল্লিক, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মির্জা বেলায়েত হাসান লিটন, মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী খুর্শেদ, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির ও খসরুজ্জামান খসরু, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, বিমানবন্দর থানার আহবায়ক আব্দুল কাদির সমছু ও সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন সহ সিলেট মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ইকে-১০




