প্রতীকী ছবি

সিলেটে মৃত্যুর মিছিল থামছেইনা। হাম ও এর উপসর্গ নিয়ে আরও দু’জন প্রাণ হারিয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৫ জন।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়। তারা জানায় বর্তমানে হাম ও এর উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৩২ জন।


 

জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হামের উসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আর দু’জনের। তাদের একজনের মৃত্যু হয়েছে শহিদ শামসুদ্দিন হাসপাতালে, অপরজনের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে।

 

শহিদ শামসুদ্দিন হাসপাতালে মারা যাওয়া শিশুটির বয়স মাত্র ৪ মাস। তার নাম আদিয়ান। সে সিলেট সদর উপজেলার বাসিন্দা মো. শাহ আলমের ছেলে।


অপরজন হবিগঞ্জ সদরের বাসিন্দা আব্দুর রউফের ছেলে ইয়াসিন। তার বয়স মাত্র ১০ মাস।

 

এই দু’জনসহ সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ১৬৫। তাদের মধ্যে সিলেট জেলার ৬৫, হবিগঞ্জে ২১, মৌলভীবাজারে ১৪ ও সুনামগঞ্জ জেলার ৬৫ জন। এদের মধ্যে হাম প্রমাণিত ছিল ৪ জনের।

 

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরও ১৫৫ জন। এদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৬৬, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫৪, রাগীব-রাবেয়া মেডিকেল জলেজ হাসপাতালে ৩, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন।

 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৩২ জন। আর এ বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়েছেন মোট ১০৫৩ জন।

 

এরমধ্যে সিলেট জেলায় ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৬