ছবি: সংগৃহিত

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবির হাতে ধরা পড়েছেন এনাম ও রিয়া নামের দুই যুবক- যুবতি। তারা দু’জনই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে এসআরবির গণমাধ্যম শাখা।

 


শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানায় এসআরবির গণমাধ্যম শাখা। তারা জানায়, শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট-মাছিমপুর রাস্তায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

 

আটক মো. এনাম মিয়া (২২) হবিগঞ্জের চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী এলাকার আব্দুল রশিদের ছেলে। আর রিয়া আক্তার (২১) হবিগঞ্জ সদরের ধুলিয়াখাল এলাকার রাশেদুল ইসলামের স্ত্রী।

 

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামল দায়ের করে দু’জনকেই তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৬