সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চেম্বারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।


এতে সভাপতির বক্তব্যে এজাজ আহমদ চৌধুরী বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। কিন্তু বিগত কয়েক বছর যাবৎ সুষ্ঠু নেতৃত্বের অভাবে এ সংগঠন নিষ্প্রভ ও অকার্যকর হয়ে আছে।
 

তিনি বলেন, সিলেটের ব্যবসায়ী মহলের দাবীর প্রেক্ষিতে চেম্বারে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তাকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে। এজন্য তিনি সিলেটের ব্যবসায়ী মহলকে ধন্যবাদ জানান।

তিনি উল্লেখ করেন, সকল ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা ছাড়া সিলেট চেম্বারের আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব নয়। তাই তিনি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে চেম্বারের সকল নেতৃবৃন্দ ও সদস্যগণের সহযোগিতা কামনা করেন।
 

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসকের দায়িত্বভার গ্রহণের জন্য এজাজ আহমদ চৌধুরীকে অভিনন্দন জানিয়ে বলেন, ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ীদের দ্বারাই পরিচালিত হওয়া উচিত। ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা কেবল একজন ব্যবসায়ী নেতাই ভালোভাবে বুঝতে পারবেন। তারা সিলেট চেম্বারের আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সর্বোচ্চ যাচাই-বাছাইক্রমে একটি গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়নের আহবান জানান এবং এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
 

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সিনিয়র সহ সভাপতি মো. হিজকিল গুলজার, সাবেক সহ সভাপতি ইফতেখার আহমদ সোহেল, সাবেক সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সাবেক পরিচালক মো. আবুল ফজল, আমিরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম, মোঃ বশিরুল হক, খন্দকার ইসরার আহমদ রকি, সদস্য আলীমুছ সাদাত চৌধুরী, আব্দুর রহমান রিপন, নিয়াজ মোঃ আজিজুল করিম, মোঃ আবুল কালাম, নাফিস জুবায়ের, মোঃ আলী আকিক, এ কে এম আশরাফ উদ্দিন, লুৎফুর রহমান লিলু, মোঃ জহির হোসেন, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, মোঃ নাহিদুর রহমান, খন্দকার কাওছার আহমদ রবি, নুর আহমেদ খান সাদেক, মোঃ মঞ্জুর আহমদ ও অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২