ছবি: ফাইল ছবি।

সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ থামছেই না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 


রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ৫ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে একজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দুজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন রয়েছেন।

 

এদিকে, বর্তমানে হাসপাতালে ভর্তি ৩৪ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ১১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ৫ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৮ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।

 

জেলাভিত্তিক হিসাবে, সিলেটে ৮৩ জন, সুনামগঞ্জে ৮৫ জন, হবিগঞ্জে ১৬৫ জন এবং মৌলভীবাজারে ৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

 
এর মধ্যে সিলেটে একজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।

 

এ ছাড়া সিলেট বিভাগের বাইরের বিভিন্ন জেলা থেকে এসে আরও ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে কিশোরগঞ্জের একজন, ময়মনসিংহের একজন, মুন্সিগঞ্জের একজন, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচজন, নেত্রকোনার দুজন, বরিশালের একজন, নোয়াখালীর একজন ও ফেনীর একজন রয়েছেন।


স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু না হলেও নতুন করে ১২ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে মোট তিনজনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০১/আশিক-০৪