ছবি: ফাইল ছবি।

সিলেট মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।


সোমবার (২৮ সেপ্টেম্বর) এসএমপির মিডিয়া শাখা জানায়, অভিযানে গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত, ওয়ারেন্টভুক্ত , মাদক কারবারি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার আসামি রয়েছেন।



অভিযানকালে ১৬ পিস ইয়াবা ও ৬৩টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।

 

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০১/আশিক-০৫