হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে এক ট্রাক্টরচালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ফারুক মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ফারুক মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায় বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, সোনাই নদীর বিভিন্ন এলাকায় অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীর ও আশপাশের কৃষিজমি ঝুঁকির মধ্যে পড়ছে।
বিশেষ করে নদীর রাবার ড্যামসংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/শামীম/মআস-৭






