ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীর শাহ্পরাণ থানা এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শাহ্পরান থানা এলাকার এক আইনজীবীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


গ্রেফতার আসিফ বখ্ত রাদ (২৫) সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখ্ত জগলুলের ছেলে।



পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আসিফকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জ পৌর শহরের নতুন পাড়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঝপিটা মিছিল করার অভিযোগ রয়েছে। এছাড়া নাশকতার চেষ্টা ও নৈরাজ্যের পরিকল্পনাসহ অপরাধমূলক কাজের জড়িত থাকার কারণে বেশ কিছুদিন ধরে তাকে নজরদারি মধ্যে রেখেছিল পুলিশ। পরবর্তীতে শাহ্পরাণ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতার আসিফকে সুনামগঞ্জ সদর থানায় পুলিশের হেফাজদে নিয়ে আসা হয়েছে। তাকে বুধবার (৩০ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/নূর/আশিক-০৭