ছবি: সিলেট ভিউ।

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুলাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়পাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


আটক হাসান মিয়া (৩০) বড়লেখা থানার মোহাম্মদনগর এলাকার মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় বসবাস করছেন।



পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুলাউড়ার জয়পাশা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। 


কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, আটক হাসান মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬/আশিক-১০