ছবি: সিলেট ভিউ।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

 


জেলা প্রশাসন সূত্র জানায়, শাবিপ্রবি সংলগ্ন এলাকার 'বুশরা চেক ফুড' নামের একটি ফুড কোর্টে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ওই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী ৩ দিনের মধ্যে শিক্ষার্থী ও ভোক্তাদের  স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়।

 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে তিনি জানান, শিক্ষার্থীসহ সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬/আশিক-০৯