কুয়েত প্রবাসী বিশিষ্ট সংগঠক আবুল বাশারের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুয়েতে অবস্থানরত ফেনীর প্রবাসীরা (বৃহস্পতিবার ১ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮ টায় কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের অল রুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোশারফ হোসেন রিপন, তরুণ সংগঠক সাজ্জাদ হোসেন মিয়াজীর সঞ্চালনায় শোক সভা ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী মুরাদ, রাজনীতিবিদ মোহাম্মদ ফয়েজ কামাল, সংগঠক শাহ নেওয়াজ নজরুল, ফ্যামিলি ফোরাম কুয়েতের সভাপতি আব্দুল হাই ভূঁইয়া, সংগঠক মোঃ কামাল হোসেন, মোহাম্মদ ইসমাইল হাওলাদার, শেখ নাসের, কুয়েতে অবস্থানরত ফেনী জেলার সামাজিক রাজনীতিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.gif)
শোক সভায় বক্তারা, মরহুম আবুল বাশার কুয়েতে কর্মময় জীবন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত সকলের সাথে মিলেমিশে কাজ ও হাস্যোজ্জ্বল মানুষ তার জীবনের সফলতা স্মৃতিচারণ করেন বক্তারা।
মরহুম আবুল বাশারের অকাল মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমানে আল ইসলাহ কুয়েত শাখার সাধারণ সম্পাদক মাওলানা কাওসার আহমেদ সেলিম।
সিলেটভিউ২৪ডটকম/আলাল/এসডি-০৫






